
পলাশবাড়ী প্রতিনিধি:
মো: রবিউল ইসলাম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর মহিলা কলেজের উদ্যোগে ২১ জানুয়ারি সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে অবিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন,অত্র কলেজের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল ছোটবাবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সামিকুল ইসলাম সরকার লিপন।এসময় আরোও উপস্তিত ছিলেন,পবনাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছিদ্দিকুল ইসলাম রবি,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরজু,আমন্ত্রিত অতিথি,মাহবুবুর রহমান মন্ডল, আনোরুল ইসলাম চান মিয়া।এছাড়াও উপস্তিত ছিলেন,প্রভাষক সঞ্জিত কুমার বর্মন,মোঃ আজিম,আলমগীর প্রধান,মাসুদা আক্তার,মাসুমা আক্তার,শরিফুল ইসলাম,সুলতান মাহমুদ,মামুনুর রশিদ, আনোয়ারুল আজিম,গোলাম মোস্তফা,রওশন আজাদ,সালাহউদ্দিন কাশেম,আসাদুজ্জামান রুবেল।এসময় আরোও উপস্থিত ছিলেন,কলেজের শিক্ষার্থী ও অভিভাবকগণসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মকতা কর্মচারীরা উপস্থিত ছিলেন।আরো বক্তব্য রাখেন,শিক্ষক কর্মচারী,অবিভাবক, ছাত্রী,এলাকার সুধীজন। আলোচনা শেষে ২০২৩-২৪ সাল শিক্ষাবর্ষের একাদশ -দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের কে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ হাতে তুলে দেওয়া হয়েছে। পরিশেষে শিক্ষক সুধীমহল বক্তবে বলেন,প্রায় ২৪ বছর হলো বিল-বেতন ছাড়াই বিনামূলে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন।তাই বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করে বলেন এবার বিশেষ বিবেচনা করে পবনাপুর মহিলা কলেজটি এমপিও ভুক্তি করার জন্য আহবান জানান।