
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার মহেশপুর উত্তরপাড়া জামে মসজিদ এর বিল্ডিংর ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
আজ ৩০ মে বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উত্তরপাড়া জামে মসজিদে এ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় অত্র মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক মাহবুব রহমান,পলাশবাড়ী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেন,সমাজ সেবক শফিকুল ইসলাম মুন্সিসহ স্থানীয়রা।