
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।
২৯শে জানুয়ারী/২৫ ইং বুধবারে সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় পৌর বিএনপি’র সভাপতি ও গাইবান্ধা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন,পুর্ব শত্রুতার জের ধরে পলাশবাড়ী পৌর শহরের আসমতপুর গ্রামের সাবেক সেনা সদস্য রফিকুল ও উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গোলাম আযম রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে স্বৈরাচার ও তাদের দোসরদের সহায়তায় আদালতে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন।
তিনি বিগত স্বৈরাচার সরকারের আমলে,জেল জুলুম নির্যাতন শিকার হয়ে পলাতক থাকাকালীন,তার ক্রয় কৃত জমিতে বসবাস করারত অবস্থায়,এই সংক্রান্ত একটি মামলা বিগত ২০১৭ সাল থেকে মহামান্য হাইকোর্টে চলমান রয়েছে।
অপরদিকে,সাবেক সেনা সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা আত্মসাৎ এর বিষয়ে ২০২৩ সালে চেকের মামলা দায়ের করেন আবুল কালাম আজাদ। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করছেন। শুধু তাকেই নয়,তার সাথে কেন্দ্রীয় নেতাদের জড়িয়ে সাংবাদিকদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার ও প্রকাশের সহায়তা করছেন।
এতে করে জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
আবুল কালাম আজাদ আরো বলেন,বিএনপি নেতাদের বিরুদ্ধে যড়যন্ত্র ও অপপ্রচার যারা চালাচ্ছে তারা কখনো সফল হবে না। অপপ্রচারকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে। যে কোন অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলেও তিনি বলেন।।