
জয়পুরহাট সংবাদদাতা
ইং ১৬-১০-২০২৩ তারিখ ২২:৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জয়পুরহাট এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান, এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করিয়া জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রাম হইতে ০৫(পাঁচ)কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ নাহিদ হাসান (২৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-চেঁচড়া, থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।