মোঃ মমিন খাঁন মুন
লালমনিরহাট জেলা প্রতিনিধি
পাটগ্রাম থানা পুলিশের চলমান অভিযানে গত কাল গভীর রাতে মোঃ নয়ন ইসলাম(৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে ১৫(পনের) পিস ইয়াবাসহ গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ নয়ন ইসলাম পাটগ্রাম থানাধীন বুড়িমারী সোনারভিটা গ্রামস্থ নমরুদ্দিনের ছেলে। জানা যায়,গত ২৮/০৮/২৩ ইং,রোজ- সোমবার, রাত অনুমান ২৩.০০ ঘটিকায় বাঁশকল মেডিকেলগামী রেলগেট সংলগ্ন কাঁচা রাস্তার পশ্চিম পার্শ্বে পাথর ব্যবসায়ী জনৈক মোঃ শরিফুল ইসলামের পাথরের পয়েন্টে মাদক কেনাবেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশের একটি টিম মাদক ব্যবসায়ী মোঃ নয়ন ইসলামকে ১৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন। দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, তিনি আরও জানান,উক্ত ঘটনা সংক্রান্তে পাটগ্রাম থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ নয়ন ইসলাম এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়। অদ্য তারিখ ২৯/০৮/২৩ ইং রোজ মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
