
পাবনা জেলা প্রতিনিধি
লাবলু বিশ্বাস
আজ ২৬/১২/২৩ রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় ঈশ্বরদী পিয়ার পুর মোড়ে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য বিএনপি ২০-২৫ জন নেতাকর্মীরা লিফলেট বিতরণ করতে থাকেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে, বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে তিনটি ককটেল ও গুলি বিস্ফোরণ করেন।
এসময় ঘটনাস্থলে ঈশ্বরদী আটঘরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী সহ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় পুলিশ ককটেল ও গুলির খোসা উদ্ধার করেন।
উক্ত ঘটনা সম্পর্কে ঈশ্বরদী থানার ইনচার্জ ওসি রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন পিয়ারপুর মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, এই ঘটনা সম্পর্কে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।