পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সভা ০৭ জুন’২৩, সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ মশিউর রহমান, এনডিসি এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং,এম.পি ।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মংসুইপ্র চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
