পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নব নিযুক্ত মাননীয় সচিব জনাব মোঃ মশিউর রহমান,এনডিসি রাঙ্গামাটি পার্বত্য জেলা শুভাগমনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা।
এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সম্মানিত ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন(উপ-সচিব) জনাব মোঃ জসীম উদ্দিন, সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদসহ বোর্ডের সকল কর্মকর্তাবৃন্দ।
তারিখঃ ১১/০৬/২০২৩খ্রিঃ
স্থানঃ কর্ণফুলী সন্মেলন কক্ষ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি।
