
আন্তর্জাতিক ডেস্ক
ব্যারিস্টার গহর আলী খান বলেন, খাইবার পাখতুনখোয়ায় আলী আমিন গান্দাপুরকে পিটিআইয়ের মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়েছে। দুই-একদিনের মধ্যে আমরা স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থীও ঘোষণা করব।
পিটিআইয়ের শীর্ষ এই নেতা দাবি করেছেন, তার দল গত ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের ১৮০টি আসনে জয় পেয়েছে। রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই চেয়ারম্যান বলেছেন, আমরা ফরম ৪৫ শেয়ার করব। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানাতে হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআই প্রধান গহর খান নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের প্রতিও আহ্বান জানিয়েছেন।
৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআইয়ের জয় পাওয়া জাতীয় পরিষদের ১৮০ আসনের বিস্তারিত তথ্যও সাংবাদিকদের দিয়েছেন ব্যারিস্টার গহর খান। এসব বিবরণ শ্বেতপত্র আকারে সরবরাহ করা হবেও বলে জানিয়েছেন তিনি।