
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের পিঠা উৎসবের একটি আয়োজন ছিলো ‘সেরা খাদক’ নির্ধারণ প্রতিযোগিতা! এই প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহাদী হাসান মাহি। ‘সেরা স্টল’ নির্বাচিত হয়েছে ৬ষ্ঠ শ্রেণির হুমাইরার স্টল ‘মজার পিঠা’।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দীন পিঠা উৎসব উদ্বোধন করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এসময় উপস্থিত ছিলেন। পিঠা উৎসবের আহবায়ক মুহাম্মদ রিদওয়ানুল বারী পিঠা উৎসবকে সফল করার জন্য আয়োজনের স্টল পরিচালনাকারী, ক্রেতা-বিক্রেতাসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।