
ইমরান হোসেন,
ত্রিশাল উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদে নবনির্বাচিত হয়ে পিতার আসনে বসলেন প্র্যায়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক এর ছেলে আনোয়ার শাহাদাৎ।
আনন্দমুখর বরণের চেয়ে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যানের বিদায় সবাইকে খুবই ব্যথিত করেছে।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ-এর সাবেক সাধারণ সম্পাদক , সাবেক সাংসদ সদস্য, বিদায়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার১০ই জুলাই’২৪ইং দায়িত্ব বুজিয়ে দেন। ২৯শে মে ২০২৪ইং ৬ষ্ঠ ধাপে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় আনোয়ার শাহাদাত কে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় উপস্হিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন-“আমি জীবনে বহুবার বিভিন্ন দায়িত্ব গ্রহণ শেষে বিদায় নিয়েছি তাই এটি আমার কাছে খুব বেশী কষ্টের নয়,তবে আজকের বিদায়ে আমি খুবই আনন্দিত। যার হাতে আমি আজ দায়িত্ব তুলে দিচ্ছি তার বাবার কাছ থেকেই আমি দায়িত্বটা বুঝে নিয়েছিলাম। তাই সন্তানের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত।”
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত মরহুম আব্দুল খালেক ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, দ্বিতীয় মেয়াদে১৯৯০ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আনোয়ার সাদাতের পিতার কাছ থেকে তখন দায়িত্ব বুঝে নিয়েছিলেন আব্দুল মতিন সরকার। পরবর্তীতে সংসদ সদস্য এবং সর্বশেষ ২০১৯সালে পুনঃরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বের ইতি টানলেন।
মঙ্গলবার (১০ই জুলাই) উপজেলা পরিষদ ত্রিশালের হলরুমে অনুষ্ঠিত নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রতিনিধি দের দায়িত্ব গ্রহণ ও ১ম সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল আহমেদ সহ নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।