ভান্ডারিয়া সংবাদদাতা
দৈনিক সমকাল পত্রিকার ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ছগির হোসেন আজ দুপুর ০১:৩০ মিনিটের সময় তাঁর গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক ছগিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভান্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন সহ ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সচেতন নাগরিক সমাজ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মোঃ ছগির হোসেন স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ভান্ডারিয়ায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
