
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাট উৎপাদনকারী চাষীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধিন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৭৫জন চাষী অংশ গ্রহন করেন।
এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ), সহকারী কমিশনার (ভুমি) তকী ফয়সাল তালুকদার। সময় ভার্চুয়ালি প্রশিক্ষণ প্রদান করেন, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ জিল্লুর রহমান।
এ ছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন,পাট অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোঃ সোলায়মান আলী,উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নিশাত আব্দুলাহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুল আলম, উপজেলা পাট কর্মকর্তা চায়না বেগম।
শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী কৃষকদেরকে একটি করে পাটের তৈরী ব্যাগ ও সম্মানির অর্থ প্রদান করা হয়।