নেত্রকোনা প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আজ ১৫ আগস্ট ২০২৩ , নেত্রকোণা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব নির্মিত মুর্যাল “মুক্তির মহানায়ক” এ পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নেত্রকোণার সভানেত্রী জনাব শায়লা শারমিন ইলমি।
এ সময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন পুনাক সহ-সভাপতি জনাব নুরনাহার আক্তার(সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ), পুনাক সহ-সভাপতি জনাব জান্নাতুল ফেরদৌসী (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার,অপরাধ) পুনাক সদস্য জনাব শাহেলা পারভিন (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি),পুনাক সদস্য জনাব সুমাইয়া তাসনিম সিলভিয়া (সহধর্মিনী, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল)।
