কাকাকে ছুরিকাঘাত
বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
যশোর পৌরপার্কে ভাইজির সামনে তার চাচাকে ছুৃরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে ছুরিকাহতের ঘটনাটি ঘটে। আহতের নাম শাফায়েত হোসেন (১৮)। সে শহরের চুড়িপট্টি এলাকার জালাল উদ্দিনের ছেলে। শাফায়েত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
শাফায়েত জানায়, ঘটনার দিন বিকেলে সে ও তার ভাইজি (ভাইয়ের মেয়ে) পৌরপার্কে ঘুরতে আসে। এসময় ভাইজি তাকে একটি কথা বলে। সেটা নিজের গাঁয়ে নেয় স্থানীয় সন্ত্রাসী আরাফাত। এই নিয়ে দুই জনের মধ্যে তর্কবিতর্ক হয়। সেখান থেকে চলে গিয়ে আরাফাত কিছু সময় পর কয়েকজনকে সাথে নিয়ে ফিরে আসে। আমি “মেয়েদের গাঁয়ে হাত তুলিনা” বলেই আরাফাত তাকে ( শাফায়েত) ছুরিকাঘাতে জখম করে।
সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত শাফায়েতের নিতম্বে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা গুরুতর।
