মাহমুদুল হাসান আপেল
হালুয়াঘাট প্রতিনিধি
সারাদেশে ২২,১০১ টি ভূমিহীন – গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ উপলক্ষে গতকাল (বুধবার) সকালে ৩০০ আসন বিশিষ্ট উপজেলা অডিটোরিয়াম হলরুমে হালুয়াঘাটের ১৭৮ টি ভুমিহীন গৃহহীন পরিবারের মাঝে সাংসদ জুয়েল আরেং ঘর হস্তান্তর করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান,সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, মোরশেদ আনোয়ার খোকন, সহ উপকারভোগী পরিবার বর্গসহ আরও অনেকে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান।
এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্থির চিত্র প্রদর্শন করা হয়।
