ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মোঃ মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ এহতেশামুল আলম, সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম বিধিমালায় চারটি স্কিম রয়েছে। ১৮-৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক এ স্কিমে অংশ নিতে পারবেন। এমনকি ক্ষেত্রবিশেষে ৫০ বছরের বেশি বয়সীরাও অংশ নিতে পারবেন। সেইসঙ্গে প্রবাসে থাকা নাগরিক, যাদের জাতীয় পরিচয়পত্র নেই; তারাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।
