রাঙ্গামাটি প্রতিনিধি
অতি বৃষ্টির কারনে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস হওয়ায় রাস্তায় মাটি এবং গাছ পড়ে থাকায় জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটে। এসময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তা পরিস্কার করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সহযোগিতা করে যাচ্ছে রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা।
এছাড়াও আজ সকালে রাঙ্গামাটি সদরস্থ সিভিল সার্জন বাংলো সংলগ্ন এলাকায় পাহাড় ধসের ফলে আটকে পড়া ১৭ পরিবারের মোট ৬০জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেন রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা।
উল্লেখ যে, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় রাঙ্গামাটি জেলা পুলিশের সকল থানা এবং ফাঁড়িতে গঠিত ইমার্জেন্সি কুইক রেসপন্স টিমের সদস্যরা প্রাকৃতিক দূর্যোগে নিয়মিত কাজ করে যাচ্ছে।
