
বিনোদন প্রতিবেদক :
প্রায় দেড় যুগ আগে বলিউড তারকা আমির খানের ‘তারে জমিন পার’ ছবিটি দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিল একটা নাম – দার্শিল সাফারি। সেই ছোট ছেলেটি এখন অনেক বড় হয়ে গেছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবির পর আমির আর দার্শিলকে দেখা যায়নি কোনও প্রোজেক্টে। তবে আমির খান কন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দার্শিল।
ওই দিন সেজেগুজে স্যুট-বুট পরে ভেন্যুতে হাজির হন ‘তারে জমিন পার’ এর ইশান নান্দিকিশোর আওয়াস্তি। অবাক করা ট্রান্সফরমেশন তার। সুপুরুষ দার্শিলের সঙ্গে ওইদিন দেখা হয় ছবিতে তার অনস্ক্রিন মায়ের। একসঙ্গে সেলফিও তোলেন তারা। প্রায় ১৫ বছর পর একফ্রেমে দেখা মিলল তাদের। অনস্ক্রিন মা ও ছেলের জুটির এত বছর পর সেলফি দেখে নস্ট্যালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, খুব ছোট বয়স থেকে নাচের সঙ্গে জড়িত দর্শিল। তাদের নাচের ক্লাসে এসেছিলেন অমল গুপ্তা। ‘তারে জামিন পার’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি। দার্শিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে থেকেই আমির খানের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায় দার্শিলের। এক সময় আমির খান জানতে পারেন ছবির জন্য দার্শিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর নষ্ট হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না।
জানা যায়, ২০০৭ সালে তারে জমিন পর ছবিতে দার্শিল কাজ করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’তে। ২০১১ সালে মুক্তি পায় ‘জখম’। গুজরাটি ছবি ‘কচ্ছ এক্সপ্রেসে’ অভিনয় করেছেন দার্শিল। অভিষেক ছবি ‘তারে জমিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট পাননি তিনি।
দার্শিল এরপর চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করলেও, তা আসেনি আলোচনায়। ‘ঝলক দিখলা যা’ সিজন ৫ রিয়ালিটি শো’র প্রতিযোগীও ছিলেন দার্শিল। তবে এত বছর পর একফ্রেমে দার্শিল – টিসকাকে দেখে মুগ্ধ নেটপাড়া।