
ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী গ্রামের মৃত সাম চাপরাশির ছেলে মোঃ ইলিয়াসের সাথে এডভোকেট আলী মোশারফের সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলিতেছে। মোঃ ইলিয়াস চাপরাশি সাংবাদিকদের জানান এই ঘটনার জের ধরে এডভোকেট আলী মোশারফের পক্ষের লোক আমাকে ও আমার মাকে মারধর সহ আমার একটি টিনের ছাপরা ঘর ভেঙ্গে দিয়েছে। এছাড় ও মোঃ ইলিয়াস চাপরাশি বলেন আমাকে মারধর করা ও ঘর ভাঙ্গার কারণে আমি ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর বরাবর চৌদ্দ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছি। ইলিয়াস চাপরাশি প্রশাসনের প্রতি দাবি করে করে বলেন অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগের প্রসঙ্গে এডভোকেট আলী মোশারফের লোক কিছুই জানে না বলে সাংবাদিকদের জানান। আসামি মোকলেস সাংবাদিকদের জানান আমাকে কী কারণে আসামি করা হয়েছে তা আমি নিজেই জানিনা। আসামি মোকলেস চাপরাশি প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন আমার নামে যে মিথ্যা মামলা করেছে তা ভিত্তিহীন ও বানোয়াট। ঐ এলাকার লিটন নামে এক ব্যক্তি বলেন ইলিয়াস ও এডভোকেট আলী মোশারফের সাথে জমিজমা নিয়ে মামালা চলতেছে জানি কিন্তু মারধরের যে ঘটনা ঘটেছে তা আমি জানিনা যদি এমন ঘটনা ঘটে থাকে প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করুক।