
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার
ফরিদপুরে বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার পলাতক আসামি ও সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার পূর্ব খাবাসপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং সালথা থানা পুলিশের একটি দল এই যৌথ অভিযান পরিচালনা করে। শহিদুল হাসান খান সোহাগ সালথার আটঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে সালথা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এই গ্রেপ্তারের পর স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।