
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইনের নির্বাচনী জনসভায় তিন শতাধিক মানুষ যোগদান করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের ব্যাপারী বাড়ী মসজিদ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় নতুন সমর্থকরা ফুল দিয়ে প্রার্থীর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সরোয়ার হোসাইন বলেন দেশের মানুষ ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য একত্রিত হচ্ছে। জনগণ আর চাঁদাবাজ, মামলাবাজ ও দুর্নীতিবাজদের দেখতে চায় না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসুক বা না আসুক-সব সময়ই জনগণের পক্ষে কথা বলে যাবে।
হাফিজ মোহাম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌর জামায়াতের আমির ডা: এনায়েত হোসেন, দেশ জেনারেল হাসপাতালের পরিচালক রিপন সিকদার, ফরিদপুর জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক ফরিদুল হুদাসহ দলীয় নেতৃবৃন্দ।
জনসভায় অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।