ময়মনসিংহ প্রতিনিধি
ফুটপাত হতে অবৈধ দখল যত্রতত্র ময়লা ফেলার রোধে আজ বেলা ১১টায় অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
নগরীর নতুন বাজার, ধোপাখলা মোড়, সারিন্দা, টপটেন,মুদির দোকান, ফলের দোকান সহ বিভিন্ন বাসা-বাড়িতে সিসি টিভির ফুটেজ দেখে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।
যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার দায়ে সিসি টিভির ফুটেজ দেখে জরিমানা করেন এবং রাস্তার উপর দোকান, দোকানের মালামাল ইত্যাদি উচ্ছেদ করা হয়।
এ সময় তিনি ফুটপাত হতে অবৈধ দখল অপসারণে করতে এবং দিনের বেলা যত্রতত্র আবর্জনা ফেলার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩টি মামলায় ১৭ হাজার ৪০০ শত টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
