মোঃ মনজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার নীলফামারী
শীতের সকালে, প্রকৃতি যখন কুয়াশার চাদরে মুড়ে থাকে, তখন বাগানে উঁকি দেয় ডালিয়া, ষ্টার, গাঁদা, সাইলোছিয়া, ক্যাবেস, গ্যাজিলিয়া, সেলফিয়া, জুঁই, লাল রঙের দেশি-বিদেশি বিভিন্ন জাতের এসব বাহারি ফুল। দৃশ্যটি নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসের।
নীলফামারী জেলা সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারী সরকারি কলেজ এর ফুলের বাগান শুধু কলেজ এর সৌন্দর্য বৃদ্ধিই নয় এই ফুল মানসিক প্রশান্তি জোগাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
২০ প্রজাতির ১৪ হাজার ফুলের গাছে ছেঁয়ে আছে নীলফামারী সরকারি কলেজ এর সবুজ ক্যাম্পাস, এর মধ্যে রয়েছে বিশাল তিনটি ফুলের বাগান ও কলেজ অভ্যন্তরে রাস্তায় দুই পাশে অসংখ্য ফুলের গাছ
এই ফুল দেখতে শিক্ষার্থী ছাড়াও বাহিরের শত মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত ভীর জমাচ্ছে কলেজ ক্যাম্পাসে ফুল বাগানের পাশে বসে গল্প করছে, ছবি তুলছে, কখনো একা আবার কখনো গ্রুপ করে।
কলেজ এর পশ্চিম ক্যাম্পাসে বাংলা বিভাগের সামনে রাস্তার দুইপাশে রয়েছে দুইটা বাগান, একটা গোলাপ বাগান আর বিভিন্ন ফুলের সমরোহে দৃষ্টি নন্দন অন্যটি তৃতীয় বাগানটি হচ্ছে কলেজ জামে মসজিদ এর চারদিকে।
ডালিয়া, এসটার, ক্যালেন্ডুলা গ্লাডিওলাস, পিটুনিয়া, আইস, প্ল্যান্ট, ক্যান্ডি টার্ফ, কর্ন ফ্লোয়াল, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী প্রভৃতি ২০ প্রজাতির হাজার হাজার ফুলে পরিপূর্ণ এই ফুলের বাগান।
অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম স্যার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান, বিভাগের সহকারী অধ্যাপক মো: আনিছুর রহমান স্যার এর নির্দেশনায় তৈরি হয়েছে এই ফুলের বাগান। আর ফুলের বাগান সার্বক্ষণিক দেখভাল করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হাসনাত বিন দেলোয়ার। তিনি সকাল থেকে সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করে ফুলে ফুলে পরিপূর্ণ, করেছেন ক্যাম্পাস
কলেজ এর নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে ফুলের বাগান। বাহারী রংগের এই ফুল শিক্ষার্থীদের মনকে করে উজ্জীবিত তেমনি মুগ্ধ করে দর্শনার্থীদেরকেও। শিক্ষার্থীরা জানান, একটানা ক্লাস আর পড়াশোনায় যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন এই ফুলের বাগানে আসি, ফুল দেখি, ছবি তুলি এবং আমাদের ক্লান্তি দূর হয়ে যায়।
