সোনাগাজী প্রতিবেদক
ফোনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে ১৭ আগস্ট বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
৮ নং আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী মোঃ ফারুক হোসেন।
এছাড়াও ইউপি সচিব বুবলী, প্যানেল চেয়ারম্যান নোমান, সাবেক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সহ উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।
এসময় ১০জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ ও শতাদিক মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়।
