কামাল উদ্দিন
ফেনী জেলা প্রতিনিধি
ফেনী (সোনাগাছি, দাগুন ভুঁইয়া) সংসদীয় ০৩ আসনে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দাগুন ভূঞা উপজেলার পরপর তিনবার নির্বাচিত ও বর্তমান উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন।
ভোরের বাংলা নিউজের নির্বাচনী মাঠ জরিপের সময় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দিদারুল কবির রতনের এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সাধারণ মানুষের ভাষ্যমতে আমাদের যে কোন প্রয়োজনে যেকোনো সময় তার কাছে ছুটে গেলে আমরা বিভিন্ন সাহায্য ও সমস্যার সমাধান পাই। তিনি কখনোই কাউকে ফিরিয়ে দেন না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন আমার সন্তানের সমস্ত পড়ালেখার ভরণপোষণ তিনি বহন করছেন, আরেকজন বলেন আমার স্ত্রীর চিকিৎসার জন্য একটি বিশাল অর্থের প্রয়োজন ছিল। তখন তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এভাবে অনেকের সঙ্গে কথা বলে জানা যায় স্থানীয় সাধারণ মানুষের বিভিন্ন বিপদ সময়ে তিনি তাদের পাশে থাকেন। যার জন্য এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এবং তিনি প্রতিনিয়ত এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দিদারুল কবির রতন সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা যুবলীগের সভাপতি। এছাড়াও তিনি দাগন ভুইয়া ইকবাল মেমোরিয়াল কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করছেন।
উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ভোরের বাংলা নিউজকে বলেন:
ছাত্র জীবন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। রাজনীতির মাধ্যমেই আমার রাজনীতির আবির্ভাব। বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে বহু হামলা ,মামলা অত্যাচার নির্যাতন সহ্য করে রাজনীতি করেছি। কোন অত্যাচার নির্যাতনই আমাকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। আজকে এই জেলা উপজেলায় প্রতিটা নেতাকর্মী আমাকে প্রচুর ভালোবাসে এবং স্থানীয় সাধারণ মানুষের এটা একটা প্রাণের দাবি তারা আমাকে এই ফেনী (সোনাগাজী দাগুন ভূঞা) সংসদীয় ৩ আসনে আমাকে এমপি হিসেবে দেখতে চায়। এবং আমি সর্বোচ্চ আশা করি জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় হাই কমান্ড আমার মনোনয়ন সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবে। এবং আমি এই আসনে মনোনয়ন পেলে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।
তিনি আরো বলেন এলাকায় শিক্ষার প্রসারে সামাজিকতা, ধর্মীয়, আচার অনুষ্ঠানে সকল কাজে আমি নিজেকে জনগণের কল্যাণের জন্য সম্পৃক্ত রেখেছি।
এই এলাকার সাধারণ মানুষ আমাকে পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে এবং আমার বিশ্বাস এদের এই ভালোবাসায় আমাকে দলীয় নমিনেশন পেলে আমি বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হব।
