হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুরুজ্জামান সোহেলের প্রথম একক কাব্যগ্রন্থ আসছে এবারের একুশে বইমেলায়। সুরুজ্জামান সোহেল
কৃষি অনুষদের ৮ম ব্যাচের শিক্ষার্থী ।
এবারের বইমেলায় প্রকাশিতব্য প্রথম একক কাব্যগ্রন্থের নাম ‘বদলে যাওয়া মন’। কাব্যগ্রন্থটি একুশে বইমেলার অন্যধারা প্রকাশনের স্টলে (স্টল নংঃ ৫৬-৬০) পাওয়া যাবে।
বহু প্রতিভার অধিকারী এই শিক্ষার্থীর আরও একটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে যার নাম চায়ের কাপ ।এটি পাওয়া যাবে কণ্ঠসর প্রকাশনীর স্টল নং:৫৬১। বইগুলো রকমারি ডটকম থেকে অনলাইনে ক্রয় করা যায়।এছাড়াও তার রয়েছে আর্টিকেল এবং ডকুমেন্টারি লিখার অভিজ্ঞতা।
প্রথম একক কাব্যগ্রন্থ প্রকাশের বিষয়ে তরুণ লেখক সুরুজ্জামান সোহেল বলেন, “সময়ের তাড়নায় প্রতিটি মানুষের হৃদয়ে ভালোবাসার ঢেউ নাড়া দেয়। জোয়ার ভাটার এই খেলায় কিছু লাভ ক্ষতির হিসেব-নিকেশ জমা হয়। অল্প স্বল্প ভালোবাসা ,ছোটো ছোটো চাওয়া,পাওয়া নিয়ে যায় প্রেম ভুবণে। অজানা,অদেখা এই ঢেউ,এক ভালোবাসার রঙ ফুটে উঠে পাওয়ায়,না পাওয়ায়। কখনো ভালোবাসা হয়ে যায় রঙিন আবার,কখনো বেদনা হয়ে যায় নীল।আমার প্রথম একক কাব্যগ্রন্থ আসছে এবারের বইমেলায়। বইটি পড়লে পাঠক প্রেম বিরহের যে মধুর সম্পর্ক সেই রসটুকু আস্বাদন করতে পারবে বলে মনে করি। আশা করি বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলবে।

