
কশিগঞ্জ জামালপুর
সোমবার (২আগস্ট) সকালে উপজেলা
পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ফিতা কেটে এ মেলার উদ্বোধন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপত্বিতে, বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,অতিরিক্ত কৃষি অফিসার জোবায়ের হোসেন প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।
তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২৪টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।