
বকশীগঞ্জ প্রতিনিধি : মোঃ বেলাল হোসাইন
জামালপুরের বকশীগঞ্জে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রয় শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।গতকয়েক দিন থেকে পৌর শহরের মালিবাগ মোড়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে এ কার্ক্রম শুরু করেন।প্রতিটি পন্য বাজার মূল্যের চেয়ে ১৫ থেকে ২০ টাকা কমে বিক্রি করে আসছেন। তাদের ন্যায্যমূল্যের দোকানে ব্যাপক সাড়া মিলেছে। ন্যায্যমূল্য শাক – সবজি কিনতে পেরে খুশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।উদ্যোগ গ্রহনকারীরা জানান, বাজারে শাকসবজি সহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ৎ ও প্রান্তিক কৃষদের কাছ থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে যে সিন্ডিকেট আছে, তা ভাঙতেই এই কার্যক্রম। তারা আরো বলেন,আমরা ছোট পরিসরে এটা শুরু করেছি । ক্রেতাদের চাহিদা অনুযায়ি সামনে আরও বড় পরিসরে এ কাজটি করার চিন্তা ভাবনা আছে।ক্রেতারা বলেন, বর্তমান সবজি বাজারে গেলে লাগামহীন দাম শুনে মাথা ঘুরে যায়। এখান থেকে অনেক সস্তায় সবজি কিনলাম। তারা আরো বলেন, বাজারের তুলনায় সবগুলো সবজি কেজিতে প্রায় ১৫ থেকে ২০ টাকা কম পাওয়া যায়। মানুষ স্বল্পমূল্যে যেখানে পাবে, সেখান থেকেই বাজার করবে।