
ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে তিন ফ্যাক্টরির শ্রমিকগন একত্র হয়ে যৌথভাবে আন্দোলন করে ১মে কারখানা ও পরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ তিন ফ্যাক্টরি হচ্ছে,রো ফ্যাশন গার্মেন্টস, আশিক নীট কম্পোজিট,ডিবিএল ফ্যাক্টরি।
বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কে প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কের দুই পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, পল্লীবিদ্যুৎ এলাকায় রো ফ্যাশন গার্মেন্টস, আশিক নীট কম্পোজিট, ডিবিএল ফ্যাক্টরি তারা গত তিনমাস যাবৎ বেতন দেয়না,গত ঈদের সময় শ্রমিকরা ওভারটাইম, ঈদ বোনাস ইত্যাদি পায়নি, শ্রমিকরা উর্দ্ধোতন কর্তৃপক্ষের মাধ্যমে মালিকপক্ষের সাথে যোগাযোগ করলে মালিকরা কারখানা চিরদিনের জন্য বন্ধ করার কথা জানতে পারে, মালিপক্ষ পাওনা পরিশোধ করে আশিক নীট কম্পোজিট বন্ধ করে দেবে, ঈদের আগে আশিক নীট কম্পোজিটে কারখানা কিছুদিন বন্ধ ছিল, ঈদের পর হঠাৎ কারখানা চালু করে কিন্তু শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া হয়,এইরকম রো ফ্যাশন, ডিবিএল ফ্যাক্টরি একইভাবে বেতন বকেয়া রেখে কারখানা চালিয়ে আসছে। এসব কারখানার শ্রমিক একত্র হয়ে প্রথমে কারখানার সামনে অবরোধ করে, পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে, এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ,হুমায়ুন কবির বলেন,ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এতে আর্মির উর্দ্ধোতন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অগ্ননী ভূমিকা পালন করে। আর্মির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উক্ত তিন কারখানার মালিকদের সাথে কথা বলে জানান যে,আগামী রবিবারের মধ্যে বিগত বকেয়া দুমাসের বেতন দিবে আর বকেয়া একমাসের বেতন পরবর্তী মাসে দেয়ার জন্য তারা ওয়াদা করেছে এবং সমুদয় টাকা পরিশোধের মাধ্যমে কারখানা সঠিকভাবে চালাবে। আর্মির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আশ্বাসে এবং পুলিশের সহযোগিতায় শ্রমিকরা মেনে নিয়ে বেলা পাঁচটার দিকে অবরোধ তুলে নেয় বলে জানা যায়।