
(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে তাফসীরুল কুরআন মাহফিলের ২৫ তম অধিবেশন
অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর নূরানী হাফেজিয়া ক্বওমী
মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটি এই মাহফিলের আয়োজন করে। সোমবার রাতে
মাদরাসা ও এতিমখানা চত্বরে অনুষ্ঠিত মাহফিলের প্রধান আলোচক ছিলেন বগুড়ার নন্দীগ্রামের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ রুহুল আমিন (যুক্তিবাদী)। মাহফিলে ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার সভাপতি মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সহ সভাপতি পিন্টু প্রমূখ। মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার ঠনঠনিয়ার বাইতুস সালাম কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হয়রত হাফেজ মাওলানা মুফতি মোঃ নিজাম উদ্দিন। তাফসীরুল কুরআন মাহফিলে ছাতিয়ানগ্রাম সহ আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে অংশগ্রহণ করেন।