
বাসুদেব কুমার দাস
শেরপুর, বগুড়া প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে বগুড়া শেরপুর এর কোরবানির পশুর হাট। শেরপুর উপজেলার প্রায় আটটি হাট বাজারে উঠেছে কোরবানির গরু ও ছাগল। শেরপুর উপজেলার সবচেয়ে বড় কোরবানির হাট বসেছে বারোদুয়ারী হাটখোলায়, বিভিন্ন স্থান থেকে আসছে ক্রেতা, ব্যাপারি এবং বিক্রেতারা। হাটে গরু আমদানি বেশি হলেও ক্রেতা কিছুটা কম, খাজনা স্বাভাবিক। ক্রেতাদের আগ্রহ মাঝারি আকারের গরু, বড় আকারের ছাগল। হাটের মধ্যে ছাতিয়ানি গ্রাম থেকে আসা ক্রেতা নাজির উদ্দিন জানান, বাজেট কম তাই মাঝারি আকারের গরু কেনার পরিকল্পনা করছি। আবার রনবীর বালা গ্রামের গরু বিক্রেতা মোঃ আবু রায়হান রবি জানান, পশু খাদ্যের দাম অনেক বেশি, তাই এই বছর গরুর দাম কিছুটা বেশি। অন্যান্য ব্যাপারি দের সাথে অলোচনা করে জানা যায় যে, শখের উপজেলা তে প্রায় পাঁচ শত কোটি টাকার পশু কেনা বেচা হতে পারে। এই দিকে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ দের মধ্য ছাগল কেনার ধুম পড়েছে। উল্লেখ্য বগুড়া শেরপুর হাটে দশ হাজার টাকা থেকে শুরু হয়েছে ছাগলের দাম। বারোদুয়ারী হাটখোলা তে কিছু ভেড়ার আমদানিও হয়েছে। সব মিলিয়ে শেষ মূহুর্তে জমে উঠেছে বগুড়া শেরপুর এর কোরবানির পশুর হাট।