বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী স্যারদের নেতৃত্বে সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহীনুজ্জামান, এস আই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ ফাড়িঁ এলাকায় ১৯ ফেব্রুয়ারি (রোবরার) থেকে ২০ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ০৬ টা পর্যন্ত অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল সাঁড়াশি অভিযানে ৭৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ০২,
১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০১, বার্মিজ চাকুসহ গ্রেফতার ০২,
২ বছরের সাজা গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার ০১ এবং
সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার ০১
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের নামের তালিকা :
১। মোঃ সাব্বির হাসান (২৪), পিতা মোঃ আনোয়ার হোসেন, সাং-ছোট বাকরা উত্তরপাড়া, থানা-কাহালু, জেলাঃ বগুড়া।
২। মোছাঃ ববি (২৭), স্বামী মোঃ মতিন, সাং-চকসূত্রাপুর হাড্ডিপট্টি, থানা ও জেলাঃ বগুড়া।
৩। মোঃ ফারুক রহমান (৪৩), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-চকসূত্রাপুর হাড্ডিপট্টি, থানা ও জেলাঃ বগুড়া।
বার্মিজ চাকুসহ গ্রেফতারকৃত আসামীদের নামের তালিকা :
১। মোঃ শাহিন মিরপুর (২১), পিতা মোঃ নুর আলম, সাং-ভাটকান্দি মধ্যপাড়া,
২। মোঃ শুকুর আলী @ কিটে (২৬), পিতা-মৃত মজিবর, সাং-উত্তর চেলোপাড়া, উভয়ের থানা ও জেলাঃ বগুড়া।
মাদক মামলায় ০২ বছরের সাজা গ্রেফতারী পরোয়নামূলে গ্রেফতারকৃত আসামীর নামের তালিকা :
১। মোঃ ফারুক বেপারী, পিতা মোঃ বাবলু বেপারী, সাং-দক্ষিন চেলোপাড়া, থানা ও জেলাঃ বগুড়া।
সিআর গ্রেফতারী পরোয়নামূলে গ্রেফতারকৃত আসামীর নাম-
১। মোঃ তানভির চৌধুরী মিলন, পিতা মোঃ ফিরোজ চৌধুরী, সাং-উত্তর চেলোপাড়া (নারুলী মধ্যপাড়া), থানা ও জেলাঃ বগুড়া।
মাদকদ্রব্য ও অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে- আসামী মোছাঃ ববির একটি মাদক মামলা,
আসামী মোঃ ফারুক রহমান এর চারটি মামলা, আসামী মোঃ শাহিন ওরফে মিরপুর এর একটি মামলা,
আসামী মোঃ শুকুর আলী ওরফে কিটের দুইটি মামলা,
আসামী মোঃ ফারুক বেপারীর বিরুদ্ধে ছয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।
