
পলাশবাড়ী প্রতিনিধি:
মো: রবিউল ইসলাম
সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে পালিত হয়েছে বই বিতরণ উৎসব। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়েছে। এতে নতুন বই পেয়ে উচ্ছুসিত ক্ষুদে শিক্ষার্থীরা।
১ জানুয়ারি সোমবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুলে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিরা।
এসময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান।
এদিকে, নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন পলাশবাড়ী রয়েল কিন্ডার গার্টেন স্কুল ও চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসময় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা।
পলাশবাড়ী পৌরসভার রয়েল কিন্ডার গার্টেন স্কুলে বই উৎসব করা হয়েছে। নতুন বছরের, নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, রয়েল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ শামসুল হক, সহকারি শিক্ষক রাসেল,সুজন,সাবরিনা আকতার,রুমি বেগম, আদুরি, লাভলী, জাকিয়া প্রমূখ।