
খুলনা প্রতিনিধি
তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ুর উষ্ণতা বাড়ে বিপন্ন হয়েছে পরিবেশ । ক্রমান্বয়ে মানুষের বসবাস জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে পৃথিবী পরিবেশ । জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পৃথিবী ব্যাপী নানান পদক্ষেপ বা কর্মসূচী লক্ষণীয়। ঝুঁকি মোকাবেলায় পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞগণ বৃক্ষরোপনের উপর বেশী তাগিদ দিচ্ছেন।
অন্যদিকে বজ্রপাতের ফলে প্রাণহানির ঘটনা হু হু করে বেড়ে চলেছে। এই পরিস্থিতি বৃক্ষরোপনে বিশেষ তালগাছ লাগানোর উপর জোর দিচ্ছে সংশ্লিষ্টরা।
বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তালবীজ রোপন ও উল্লেখিত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে ব্রক্ষ্মগাতী ব্লাড লাইন, দিঘলিয়া, খুলনার সহযোগীতায় ও উপকূলের সেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) সুন্দরবন বেষ্টিত উপকূলীয় এলাকা খুলনার কয়রায় এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
শুক্রবার ১৩ (সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে শুরু করে দিন ব্যাপী উপকূলীয় জনপদ কয়রা উপজেলার ৬ নং কয়রা গ্রামের ৫ কিঃমিঃ জুড়ে সড়কে দুইপাশে ৪ শতাধিক তালবীজ রোপন করে আইসিডি’র সদস্যবৃন্দ। স্থানীয় বাসিন্দারাও এই তালবীজ রোপন কর্মসূচী অংশ নেয়।
স্থানীয় এক বাসিন্দা তাসলিমা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সড়কের দুই পাশে কোনো গাছ না থাকায় সড়ক বাঁধ ভেঙে যাওয়ার আশংকা ছিলো। এই তালবীজ রোপন করার ফলে তালগাছ বড় হলে সড়কটি টিকে যাবে, বজ্রপাত পাতের ক্ষয়ক্ষতির আশংকা থেকে অনেকটা মুক্ত থাকবে এমনটি মনে করেছে স্থানীয়রা।