
মোকাব্বেল শেখ
-ববি প্রতিনিধি
আওয়ামী ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, রাষ্ট্রপতির কাণ্ডজ্ঞানহীন বক্তব্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্রলীগের নগ্ন হামলার প্রতিবাদে আজ ২৩শে অক্টোবর সন্ধ্যায় মশাল মিছিল ও প্রতিবাদী সভার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মিছিলটি বঙ্গবন্ধু হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে গিয়ে প্রতিবাদী সভার মাধ্যমে শেষ হয়।অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান জুলাই বিপ্লবে নতুন স্বাধীন দেশে আমরা সিস্টেমের দোহাই দেখতে চাইনা।আমরা আওয়ামী ফ্যাসিবাদের মূলোৎপাটন চায়।
তাছাড়া কথা বলেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম।তিনি জানান হাজারো ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্খা থেকেই আমার ভাইয়েরা রাজপথে নেমে জীবন দিয়েছে।আমরা শহীদ ভাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।
প্রতিবাদী বক্তব্যে অন্যান্য বক্তারা জানান,রাষ্ট্রপতি যেভাবে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তাতে পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা তার নেই।তাছাড়া চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ছাত্রলীগে কে চিরতরে ক্যাম্পাসে নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে।