
মোঃ তামিম ইকবাল রাজু, বরিশাল প্রতিনিধি
আজ ২১ অক্টোবর (সোমবার) ২০২৪ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২২০৪ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত ভর্তি পরবর্তী পাঠদান কর্যক্রমের নোটিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠান শুরু হয় বেলা সাড়ে এগারো টায়।বিভিন্ন আয়োজনের মাধ্যমে সূচনা হয় বরিশাল বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল এবং ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্ধ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফিফা ইবাদী লাবণ্য ও নাহিন নুর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড.মোহাম্মদ তানভীর কায়সার।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা,একাডেমি সিলেবাস ও খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।