
বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে
এক কর্মকতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভূমি অফিসের তিনতলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
জানা যায়, পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্থানীয়রা আমাদের খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রুমের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।