
ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
মিরসরাইয়ে বারৈয়ার হাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই এমপি, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন বিএনপি আবারো জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে। রোড মার্চের নাম দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলো কিন্তু দেশের শান্তিপূর্ণ জনগণ সে রোড মার্চকে প্রত্যাখান করেছে। মানুষ আর বিএনপি কে চায় না। মানুষ চায় উন্নয়নের সরকার আর সেই উন্নয়নের সরকার হলো বাংলাদেশ আওয়ামিলীগ। তিনি আরো বলেন আমেরিকা স্যাংশন দিয়েছে তাতে বিএনপি ও তার অঙ্গসংগঠন খুবই খুশি কিন্তু সেই স্যাংশনের খন্ডকে পড়লেন বিএনপি নেতারাই তা স্পষ্ট। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষের জন্য রাজনীতি করি। বিএনপি কে বলেন সঙঘাত না করে ভোট যুদ্ধে আসুন। তিনি মিরসরাইয়ের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবো। আমেরিকার আইআরআই নামে একটি সংস্থার জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে। অতএব আবারো আমরা ক্ষমতায় আসছি।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হানিফ আরও বলেন, বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে। তাদের লজ্জা থাকা উচিত, মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিত; তারা আলটিমেটাম দিয়েছে, সবসময় আলটিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২, ২০১৩ সালেও খালেদা জিয়াকে দুর্নীতি থেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আলটিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। শুধু আলটিমেটাম দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, যার জন্য আলটিমেটাম দিয়েছে তিনি কারাগারে। আর শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী। শেখ হাসিনার কৃপায়, মমতায়, আশীর্বাদে আজ তিনি (খালেদা জিয়া) বাসায় চিকিৎসা নিচ্ছেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, যতদিন খালেদা জিয়া, তারেক রহমান দলের দায়িত্বে থাকবে ততদিন এদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না। কারণ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় না, বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। একযোগে জঙ্গি হামলা হয়, তারা বোমা মেরে মানুষ হত্যা করে। গাড়িতে পেট্রলবোমা মারা তাদের কাজ।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমেরিকা নাকি আওয়ামী লীগ নেতাদের স্যাংশনস দেবে, স্যাংশনস দেবে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের। বিএনপিতো নির্বাচন বানচাল করতে চায়। এখন তো তাদের ভয় বেশি।
যথাসময়ে সংবিধান অনুযায়ী এ সরকারে অধীনে ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল কোবরা সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান প্রমুখ।