
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার ডিমলা উপজেলায় উলামা বিভাগের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন, (শনিবার) বেলা ৩টায় ডিমলা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার উলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ হযরত মাওলানা এবিএম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা তহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী মাওলানা হাবিবুর রহমান, নীলফামারী জেলা শাখা উলামা বিভাগ জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক, উপজেলা শাখার সেক্রেটারী কাজী রুকুনুজ্জামান বকুল প্রমুখ। এছাড়াও সম্মেলনে বিপুল সংখ্যক কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশন করা হয়। এরপর উদ্বোধনী বক্তব্যে অতিথিরা কর্মীদেরকে সংগঠনের মূলনীতি ও কর্মসূচির আলোকে কাজ করার আহ্বান জানান। তারা কর্মীদেরকে দেশের উন্নয়নে অবদান রাখতে এবং সমাজের আর্ত-মানবতার সেবায় নিবেদিত থাকার জন্য উৎসাহিত করেন।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদেরকে সংগঠনের আদর্শ ও নীতি মেনে চলতে এবং গণসম্পৃক্ততা বৃদ্ধি করতে নির্দেশ দেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ দেশের উন্নয়নে ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। কর্মীদেরকে এই কাজে আরও সক্রিয় হতে হবে।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে কর্মীদেরকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অবস্থা সম্পর্কে সচেতন করেন। তারা কর্মীদেরকে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করতে আহ্বান জানান।
সম্মেলনে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কর্মীদের পক্ষ থেকে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেন। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।