নিজস্ব প্রতিনিধি
আজ ৭ মে ২০২৩ খ্রি. তারিখ সকাল হতে দিনব্যাপী ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনস্, পিওএম, মিরপুর -১৪ সহ ঢাকা জেলা পুলিশ লাইন (মিল ব্যারাক) মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম ইভেন্ট (দৌড়) পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়ে অতিক্রম পরীক্ষা সম্পন্ন হয়। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ইভেন্ট লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয়।
ঢাকা রেঞ্জের সন্মানিত ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয় যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মহোদয় ২য় দিনের সার্বিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
