
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর আসর থেকে প্রথম দল হিসেবে বাংলাদেশ দলের বিদায়।পরবর্তী রাউন্ড এর স্বপ্ন এই বিশ্বকাপে আপাতত এখানেই শেষ বাংলাদেশের।নিজেদের ৭ম ম্যাচে পাকিস্তানের কাছে ৭উইকেটে হেরে বিদায় টাইগারদের।
শুরুতে ব্যাট করতে নেমে ২০৪ রানে গুটিতে যায় সাকিব আল হাসানের বাংলাদেশ দল।৫ ওভার হাতে থাকতেই গুটিয়ে যায় টাইগার বাহিনী।এইদিন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।
২০৫ রানের টার্গেট এক প্রকার হেসে খেলে জিতে পাকিস্তান বাহিনী।১৭ ওভার ৪বল এবং ৭ উইকেট হাতে রেখেই সহজে জিতে যায় পাকিস্তান।বাংলাদেশ দলের হয়ে ৩উইকেটের ৩টি তুলে নেয় মেহেদি হাসান মিরাজ।
১ম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে জিতে এরপর টানা ৬ম্যাচ হেরে বিশ্বকাপের স্বপ্ন এখানেই মাটিচাপা দিলো সাকিব আল হাসানের দল।