বান্দরবান সংবাদদাতা
লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এক রোহিঙ্গা শিশু ছেলের হাতে খুন হয়েছে একই এলাকার এক রোহিঙ্গা নারী শিশু
বাশঁখাইল্যা ঝিরি এলাকায় সাদিয়া মনি নামে ৫ বছরের এক রোহিঙ্গা শিশুকে কুপিয়ে খুন করেছে আরেক ১৩ বছরের রোহিঙ্গা শিশু।
খুনি মোঃ হেলাল কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা মোঃ ইদ্রিস বলেন, তারা প্রতিবেশী। ধর্ষণের ঘটনা লুকাতে তাকে কুপিয়ে খুন করে। রক্তাক্ত দা সহ হেলাল কে আটক করে লোকজন।
