বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন” প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের বান্দরবান জেলার নির্বাচিত কৃষকদের মাঝে কৃষিজ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা।
এসময় বোর্ডের সন্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নুরুল আলম চৌধুরী(অতিরিক্ত সচিব), সদস্য-বাস্তবায়ন জনাব হারুন অর রশীদ(উপ-সচিব), নির্বাহী প্রকৌশলী জনাব আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, বাজেট ও অডিট অফিসার জনাব মোঃ নুরুজ্জামান, বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ প্রকল্পের উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।
