
নিজস্ব প্রতিবেদক
বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও ময়ূর ভিলার উল্টোদিকে প্রজাপতি ও স্বাধীন পরিবহন নামে দুটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে।
রোববার ২৯ অক্টোবর ভোররাতে ও সকাল সাড়ে ১০টার দিকে পৃথক দুই বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
এছাড়া, তাঁতী বাজার মোড় ও রায়সা বাজারের মাঝখান বরাবর একটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। তাঁতীবাজার মালিটোলা পার্কের বিপরীত পাশে সদরঘাটগামী বাসে আগুন জ্বলছে। আগুনে বাসের অন্তত ৮০ শতাংশ পুড়ে গেছে।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। এতে যুবদলের তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।