
মোঃকামাল উদিন
বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি
বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা কালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সৈনিক এডভোকেট মরহুম দবিরুল ইসলাম (এম এল) এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান হাবীব বুলবুল। তিনি চার বারের সফল সাবেক চেয়ারম্যান ১নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহ- সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখা এবং সদস্য ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ।
। চারবারের এই চেয়ারম্যান বলেন আমি নিষ্ঠার সাথে ইউনিয়ন পরিষদের যাবতীয় দায়িত্ব -কর্তব্য পালন করেছি । ক্লিন ইমেজের ব্যক্তি হওয়ার কারণে নিজের ইউনিয়নের বাইরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রয়েছে তার সুনাম । সীমান্ত ঘেষা বালিয়াডাঙ্গী উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের লক্ষ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন । নিজের অভিজ্ঞতার আলোকে উপজেলা
পরিষদকে আধুনিক ও জনবান্ধব পরিষদ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । সংবাদকর্মীদের সাথে একান্ত আলোচনায় বলেন – আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় অর্থ- সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি । দুর্নীতি, স্বজন -প্রীতি,মাদক, বাল্যবিবাহ, ধর্মীয় মূল্যবোধ সহ সমাজের অবক্ষয় যাতে না হয় এমন বিষয়ে আমি সব সময় জিরো টলারেন্সে অবস্থান করেছি । এলাকার হতদরিদ্র মানুষের জন্য কল্যাণকর কাজ করেছি । মানুষের নায্য অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। আমি যদি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার মানুষের সুখ- দুখের অংশীদার হয়ে কাজ করব ইনশাল্লাহ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হয়ে কাজ করব ।