মৌলভীবাজার জেলা প্রতিনিধি –
মোহাম্মদ আনহার আলী
সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় আজ বুধবার সকাল ৫ ঘটিকার সময় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যান এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে ১৫ জন জন যাত্রী নিহত হন এবং আহত হন আরো ১০ জন, তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ এবং এলাকাবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলে, উদ্ধার কাজে সহায়তা করেন, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বালুবাহী ট্রাক প্রতিনিয়তই বালু নিয়ে রাস্তায় উপর বেপরোয়া চলাচল করে এতে অনেকেই অসন্তুষ্ট, অপরদিকে পিকআপের ভিতরে যাত্রী যারা ছিলেন তারা ছিলেন শ্রমিক, সকালে কাজে যোগদানের জন্য অতিরিক্ত শ্রমিক পিক-আপে উঠেন গন্তব্যের উদ্দেশ্যে।
