
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ মোহাম্মদ সেলিম মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মোহাম্মদ সেলিম মিয়া বাসাইল মধ্যপাড়া (রায় বাড়ি) এলাকার ফজলু বেপারীর ছেলে।
বাসাইল থানার একটি আভিযানিক দল এসআই মনজুরুল হাসান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিনগত রাতে বাসাইল পূর্বপাড়া জনৈক আরিফ খানের কাঠের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পলিথিনের কাগজে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে এসআই মনজুরুল হাসান খান বাদী হয়ে আসামী সেলিম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়।
বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।