ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত বাহার চৌধুরী নূরিয়া দাখিল মাদরাসা যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়। মাদরাসা সুপারন্টেন্ডেন্ট মুহাম্মদ ছফিউল্যার সভাপতিত্বে এবং মাদরাসা সহকারী মৌলভী মোতাহার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার সুপার জনাব মুহাম্মদ ছফিউল্যাহ বলেন ১৫ ই আগষ্ট ১৯৭৫ সালে কিছু পথভ্রষ্ট সেনাবাহিনী ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার সপরিবার হত্যা করা হয়।
এমনকি শিশু পুত্র রাসেল কে তারা সেদিন ছাড়েনি। সেই বিভিষীকাময় রাতে ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা।
যে মানুষ এদেশের মানুষের মুক্তির জন্য সোনালি সময়টুকু অন্ধকার কারাগারে কাটিয়ে ছিলো। বঙ্গবন্ধুর ডাকে ৭ লাখ নিরস্ত্র বাঙালী সশস্ত্র পাকিস্তানি বাহিনীর উপরে ঝাপিয়ে পড়ে একটা লাল সবুজের পতাকা আমাদের কে উপহার দিয়েছিলো সেই মানুষটাকে আমরা বাঁচতে দিনাই।
মুহাম্মদ ছফিউল্যাহ আরো বলেন বঙ্গবন্ধু ছিলেন ইসলাম প্রীতি একজন মানুষ
দেশ স্বাধীনের পর প্রতিষ্ঠা করেছিলো ইসলামী ফাউন্ডেশন। প্রতিষ্ঠা করেছিলো অনেকগুলো মাদরাসা।
বঙ্গবন্ধুর অবদান এজাতি কখনোই ভুলতে পারবেনা।
শেষে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাত বরণ করা সকলের জন্য রুহের মাগফেরাত কামনা করে।
উক্ত শোক সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও শিক্ষার্থী অভিভাবক সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিশেষে মাদরাসার সহ সুপার শহিদউল্যাহ দোয়া মাহফিল পরিচালনা করেন।
