
দিনাজপুর সংবাদদাতা
আজ ৬ অক্টোবর (শুক্রবার) বিকালে দিনাজপুর বিরলে বেতুরা উচ্চ বিদ্যালয় ও রাধাকৃষ্ণ মন্দির উদ্বোধনের সুধী সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীবিএনপি রাজনীতি জনগনের জন্য নয়, তারা দুর্নীতিবাজ মা ছেলেকে রক্ষা করতে চায় মন্তব্য করে বলেন
বিএনপি দেশের উন্নয়নের রাজনীতি করেনা। বিএনপি বিদ্যুৎ দেয়ার নামে ২০০১ সালে লুটপাট করেছিল। হাওয়া ভবন থেকে সারাদেশে লুটপাট চালানো হয়েছিল। ঘরে ঘরে চোর তৈরী করা হয়েছিল বিএনপি সরকারের শাসনামলে। অথচ বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়েছে। বাংলাদেশ এখন নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে। আগামী দিনে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত ধরে বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নত দেশে পরিণত হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন বাংলাদেশ আজ সারা বিশ্বের মধ্যে ৩৩ তম
পারমানবিক ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছে। দেশরত্ন শেখ হাসিনা যখন রাশিয়ার পুতিনের সাথে রুপপুরের ঐতিহাসিক পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্ভোধন করছেন। বিএনপির নেতারা পাগলের প্রলাপ করে দেশকে বিভ্রান্ত করতে চায়। কারন তারা এমন সাফল্যে খুশি নয়। তারা সোলার সিষ্টেমের কথা পাগলের প্রলাপ করছে। কানাডার প্রধান মন্ত্রী ঋষি সুনাক শেখ হাসিনাকে মাতৃত্বে আসনে বসিয়েন ভারতে প্রধান মন্ত্রী উষ্ণ অভ্যর্থনা দেওয়ায় তারা দেশকে বিভ্রান্ত করতে চায়।
তিনি আরো বলেন বাংলাদেশের সন্ত্রাসবাদ কায়েম করে বিশ্বের অন্যতম শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। পৃথিবীর অন্যতম অর্থনীতিবিদ শাহ্ এম এস কিবরিয়াকে গ্রেনেট মেরে হত্যা করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি শেষ করে বাড়ি ফেরা নাটোরের মমতাজ উদ্দিন ও কলেজ অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মূহুরী কে কুপিয়ে হত্যা করেছে এই জঙ্গী সন্ত্রাস বাদিরা। ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা ও ২০০৫ সালে সারা বাংলাদেশের এক যোগে ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল।
বেতুড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এড. রবিউল ইসলাম প্রমূখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকিল চন্দ্র রায় প্রমুখ সহ আরো অনেকে।